তারুণ্যের আলোর এন্ড্রয়েড অ্যাপ এখন পাওয়া যাচ্ছে ডাউনলোড
সব ভালো কাজ

হোড়গাঁতী গ্রামের নামে ফেসবুক গ্রুপ খোলা

মোঃ আব্দুল কাইয়ুম · চাকরিজীবী
22/06/2020
হোড়গাঁতী গ্রামের নামে ফেসবুক গ্রুপ খোলা
হোড়গাঁতী গ্রামের অনেক মানুষ গ্রামের বাইরে থাকে। কিন্তু গ্রামের কোনো খবরাখবর তারা সহজে পায় না। অনেক মানুষ মারা যায় তাদের আপটেড খবর টাও জানতে পারে না। সেই থেকে আমার মনে হলো গ্রামের টুকটাক খবরগুলো গ্রামের বাইরে অবস্থান করা গ্রামের মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের একটা ফেসবুক গ্রুপ খোলা উচিত। সেই ভাবনা থেকে উক্ত তারিখে (২২/০৬/২০২০) আমি এবং জীবন সরকার মিলে আমাদের গ্রামের নামের ফেসবুক গ্রুপ হোড়গাঁতী আমার অহংকার গ্রুপটি খুলি। এছাড়া আমাদের সাথে থেকে সহযোগিতা করে আমার ছোট ভাই মো: আবুল কালাম। সেই গ্রুপে এখন দুই হাজার তিনশত-এর অধিক মানুষ যুক্ত আছে যারা প্রতিনিয়ত গ্রামের উল্লেখযোগ্য ঘটনা বা তথ্যগুলো জানতে পারে। এই কাজের সাথে নিজেকে যুক্ত করতে পেরে আমি খুবই আনন্দিত।