তারুণ্যের আলোর এন্ড্রয়েড অ্যাপ এখন পাওয়া যাচ্ছে ডাউনলোড

নোটিশ বোর্ড

রাজনৈতিক কর্মসূচী প্রসঙ্গে

10/11/2026
আমাদের সংগঠনের কোনো সদস্য সংগঠনের নাম ভাঙ্গিয়ে বা সংগঠনের টি-শার্ট গায়ে দিয়ে যে কোনো রাজনৈতিক দলের যেকোনো কর্মসূচী যেন পালন না করে সে বিষয়ে স্পষ্ট এবং কঠোর নির্দেশনা দেওয়া হলো। পাশাপাশি যারা সদস্য নন তারাও যদি সংগঠনের টি-শার্ট গায়ে এমন কার্যকলাপ করে থাকে তাহলে তাদের নিষেধ করতে হবে। পাশাপাশি সংগঠনের টি-শার্ট গায়ে কেউ যেন কন্টেন্ট তৈরি বা টিকটক তৈরি না করে সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হলো। এর ব্যত্যয় হলে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী উক্ত সদস্যের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সকলকে এই নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সদস্য ফি জমাদান এলার্ট

09/11/2026
সম্মানিত স্থায়ী সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে মাসের ০৯ তারিখ। যারা এখনো সদস্য ফি জমা করেননি তারা দ্রুত সদস্য ফি জমা দিবেন। সদস্য ফি জমাদানের শেষ তারিখ মাসের ১৫ তারিখ। যারা সদস্য ফি জমা করেছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ। ধন্যবাদান্তে- তারুণ্যের আলো।

শুভ উদ্বোধন

19/10/2026
সম্মানিত সদস্যগণ এবং গ্রামবাসী। আসসালামু আলাইকুম। আমাদের সংগঠনের উদ্যোগে এবং গ্রামবাসীর সহযোগিতায় গড়ে তোলা হোড়গাঁতী কেন্দ্রীয় কবরস্থানের ঘর নির্মাণ প্রকল্পের- ঘর, কবর খননের সরঞ্জাম এবং মৃত ব্যক্তিদের তথ্য সংরক্ষণের রেজিস্ট্রার খাতার শুভ উদ্বোধন আগামী ২১শে অক্টোবর, ২০২৬, রোজ: বুধবার, সকাল ১০টায় হোড়গাঁতী কেন্দ্রীয় কবরস্থানে অনুষ্ঠিত হবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সহ সভাপতি মো: আবুল বাশার নয়ন সরকার। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সবার অংশগ্রহণ ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

২য় বার্ষিক জালসা সম্পর্কিত

16/10/2026
তারুণ্যের আলো সংগঠনের উদ্যোগে ২য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের জন্য বর্তমানের আলোচিত তরুণ বক্তা জনাব মো: আবু ত্ব-হা আদনান হুজুরকে দাওয়াত প্রদান করা হয়। উক্ত কোরআন মাহফিলের তারিখ: ১৮ জানুয়ারি, ২০২৭। উক্ত বিষয়টিকে গুরুত্ব দিয়ে সবাইকে সেই অনুযায়ী সবার উপর অর্পিত কাজগুলো সুন্দর মতে করার আহবান রইলো।

সদস্য ফি জমাদান এলার্ট

14/10/2026
সম্মানিত স্থায়ী সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আগামীকাল মাসের ১৫ তারিখ। সদস্য ফি জমাদানের শেষ তারিখ। যারা এখনো সদস্য ফি জমা করেননি তারা আগামীকাল ১৫ তারিখের দিনের মধ্যেই সদস্য ফি জমা দিবেন। যারা সদস্য ফি জমা করেছেন তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদান্তে- তারুণ্যের আলো।

সংগঠনের সদস্যদের নিয়ে বিশেষ মিটিং

09/10/2026
আজ রাত বাদ এশা হোড়গাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামে অবস্থানকারী তারুণ্যের আলোর সকল সদস্যদের নিয়ে একটি বিশেষ মিটিং অনুষ্ঠিত হবে। উক্ত মিটিংয়ে কিছু বিষয়ে আলোচনা হবে এবং কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। আপডেট জানতে সদস্যদের “তারুণ্যের আলো (স্থায়ী সদস্য)” ফেসবুক মেসেঞ্জার গ্রুপে চোখ রাখার অনুরোধ করা হলো।

জরুরি মিটিং

08/10/2026
আজ ০৮-১০-২০২৬ তারিখ রোজ: বৃহস্পতিবার, রাত ৯.০০ ঘটিকায় তারুণ্যের আলোর সদস্য এবং কমিটির সদস্যদের নিয়ে অনলাইনে (মেসেঞ্জারে) একটি জরুরি মিটিং অনুষ্ঠিত হবে। উক্ত মিটিংয়ে সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো। মিটিংয়ের বিষয়বস্তু এবং সকল আপডেট “তারুণ্যের আলো (স্থায়ী সদস্য)” গ্রুপে বিস্তারিত পাওয়া যাবে।

পূর্বের সকল কাজের বর্ণনা বিষয়ক

06/10/2026
সম্মানিত সদস্যগণ, আসসালামু আলাইকুম। আমাদের সংগঠনের শুরু থেকে উল্লেখযোগ্য কাজগুলোর বিস্তারিত বিবরণ (টাকাসহ) আপডেট করা হচ্ছে। আমাদের র্পূর্বের কাজের সবগুলো ইভেন্টের সঠিক তারিখ মনে না থাকায় আমরা তার আনুমানিক তারিখ ধরে আপলোড করছি। এই ভুলের কারণে আমরা ক্ষমাপ্রার্থী। কিন্তু সংগঠনের পূর্বের কাজ এবং স্বচ্ছতার কারণেই হিসাবগুলো আমরা এখানে প্রকাশ করছি। তবে, এখন থেকে যতগুলো কাজ হবে সেগুলোর আয় ব্যয়ের সঠিক তারিখ ব্যবহার করা হবে। আশা করি সবাই বুঝেছেন। এবং আমাদের অনাকাঙ্খিত এই ভুলগুলোর জন্য সবার নিটক আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি।

তারুণ্যের আলোর ওয়েবসাইট লঞ্চ উপলক্ষে বিশেষ লাইভ

04/10/2026
আজ (০৪-১০-২০২৬, রবিবার) রাত আট ঘটিকায় তারুণ্যের আলোর ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে সবার সামনে উন্মুক্ত করা হবে। এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে লাইভে সবার অংশগ্রহণ কামনা করছি।

সকল সদস্যদের অ্যাপ এ রেজিষ্ট্রেশন করণ প্রসঙ্গে।

03/10/2026
এতদ্বারা তারুণ্যের আলোর সকল কমিটি ও সদস্যদের জরুরী ভিত্তিতে অ্যাপ এ রেজিষ্ট্রেশন করার জন্য আহবান করা হচ্ছে। সহজ হিসাব স্বচ্ছতা ও সকল কার্যক্রমের পেপারলেস ও সহজের পরিচালনার জন্য বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। কেউ না বুঝলে কমিটির সাথে যোগাযোগের জন্য বলা হচ্ছে।